লগইন প্রমাণ করে আপনি কে। ভূমিকা কেউ নিজে বেছে নিতে পারেন না, এক ধাপ ওপরের কেউ দেন।
| ভূমিকা | কে অনুমোদন দেন | কীভাবে যাচাই | কতদূর দেখেন |
|---|---|---|---|
| শিক্ষার্থী | কেউ না (ক্লাসে যোগে শিক্ষক) | নাম, ক্লাস; ক্লাস কোড | নিজের তথ্য |
| অভিভাবক | নিজের ফোনে ওটিপি; শিক্ষক রোল মেলান | ওটিপি, সম্মতি | নিজের সন্তান |
| শিক্ষক | প্রধান শিক্ষক | সাপ্তাহিক স্কুল কোড + অনুমোদন | নিজের ক্লাস |
| প্রধান শিক্ষক | উপজেলা অফিসার | প্রতিষ্ঠানের মোবাইলে ওটিপি, বা উপজেলার অনুমোদন; পিন | নিজের স্কুল (EIIN) |
| উপজেলা / জেলা | কর্তৃপক্ষের তালিকা | দাপ্তরিক মোবাইলে ওটিপি + পিন | নিজের এলাকা, শুধু সংখ্যা |
| কর্তৃপক্ষ | দাপ্তরিক চিঠি, পারো অ্যাডমিন তোলে | দাপ্তরিক মোবাইলে ওটিপি + পিন; সহকারী শুধু দেখা | সারা দেশ, শুধু সংখ্যা |