ব্যবহার নির্দেশিকাUser guides
যিনি যে কাজে পারো ব্যবহার করেন, তাঁর জন্য আলাদা নির্দেশিকা। সবাই সব নির্দেশিকা খুলতে পারেন, লগইন লাগে না।A separate guide for each kind of user. Everyone can open every guide, with no login needed.
শিক্ষার্থীStudents
কুইজ দেওয়া, ব্যান্ড বোঝা, নিজের নোট আর কুইজ বানানো।Taking quizzes, understanding your band, writing your own notes and quizzes.
অভিভাবকGuardians
পরিবারের ফোনে সন্তানের প্রোফাইল, সম্মতি, অগ্রগতি দেখা।Child profiles on the family phone, consent, following progress.
শিক্ষকTeachers
ক্লাস খোলা, কুইজ দেওয়া, হাজিরা, বসার ছক, পারো যাচাই।Opening a class, quizzes, attendance, seat maps, Paaro Jachai.
প্রধান শিক্ষকHead teachers
স্কুল যুক্ত করা, শিক্ষক অনুমোদন, স্কুলের ফল আর হাজিরা দেখা।Adding the school, approving teachers, school results and attendance.
উপজেলা ও জেলা কর্মকর্তাUpazila and district officers
এলাকার স্কুলের ছবি, কোথায় আগে সাহায্য দরকার, প্রধান শিক্ষক অনুমোদন।The picture across schools, where help is needed first, approving head teachers.
কর্তৃপক্ষAuthority
সারা দেশের সংখ্যা, জেলা তুলনা, দাপ্তরিক পদের তালিকা পাঠানো।National numbers, comparing districts, sending the official post list.
শিক্ষার্থীর জন্য ছোট নির্দেশিকাA short guide for students
- নিজের ফোন থাকলে নাম আর ক্লাস দিয়ে ঢোকো। না থাকলে অভিভাবকের ফোনে নিজের প্রোফাইলে, নিজের পিন দিয়ে।With your own phone, sign in with your name and class. Otherwise use your own profile on your guardian’s phone, with your own PIN.
- স্কুলের ক্লাসে যোগ দিতে শিক্ষকের দেওয়া ক্লাস কোড লেখো। শিক্ষক রোল মিলিয়ে নিশ্চিত করবেন।To join your school class, enter the class code from your teacher. The teacher will match your roll and confirm.
- কুইজ ছোট। শেষ হলেই দেখবে কতটুকু পারলে, কোন ব্যান্ডে আছ, আর কোথায় ঘাটতি।Quizzes are short. At the end you see how much you got, which band you are on, and where the gaps are.
- ব্যান্ড ১ থেকে ৬। ব্যান্ড ৩ মানে তোমার ক্লাসে যা পারার কথা, তা পারছ। নিচে থাকলে ভয় নেই, পরের কুইজে ওঠা যায়।Band runs from 1 to 6. Band 3 means you can do what your class expects. If you are below that, the next quiz is a new chance.
- নিজে নোট বা কুইজ বানাতে পারো। তোমার বিষয় শিক্ষক দেখে দিলে স্কুলের সবাই দেখে, তারপর সারা দেশ, তোমার নাম সহ।You can write notes or quizzes. Once your subject teacher checks them, the whole school sees them, then the whole country, with your name.
- নেট না থাকলেও কুইজ চলে। নেট এলে ফল নিজে থেকে চলে যায়।Quizzes work without internet. Results are sent when you are back online.
- খারাপ কিছু চোখে পড়লে “জানান” বোতাম চাপো।If you see anything wrong or unkind, press "Report".
অভিভাবকের জন্য ছোট নির্দেশিকাA short guide for guardians
- নিজের মোবাইল নম্বর বা Gmail দিয়ে ঢুকুন, ওটিপি দিয়ে সম্মতি দিন। অ্যাকাউন্টের মালিক আপনি।Sign in with your mobile number or Gmail and consent by OTP. You own the account.
- প্রতিটা সন্তানের জন্য একটা প্রোফাইল বানান: নাম, স্কুলের EIIN, ক্লাস আর রোল, আর চার অঙ্কের পিন।Make a profile for each child: name, school EIIN, class and roll, and a 4-digit PIN.
- ক্লাস শিক্ষক রোল মিলিয়ে নিশ্চিত করলে সন্তান ক্লাসের কুইজ পাবে।Once the class teacher matches the roll and confirms, your child gets the class quizzes.
- অভিভাবক প্রোফাইলে সব সন্তানের অগ্রগতি একসাথে দেখুন। চাইলে সপ্তাহে একবার এসএমএস পান।See every child’s progress together in the guardian profile, and get a weekly SMS if you like.
- তথ্য দেখা, ডাউনলোড বা মুছে ফেলা: “অ্যাকাউন্ট আর তথ্য” পাতায়।To see, download or delete data, use the "Your account and data" page.
আরও প্রশ্নMore questions
ওয়েবসাইটের প্রশ্ন-উত্তর অংশ দেখুন, অথবা লিখুন hello@paaro.net এ।See the FAQ on the website, or write to hello@paaro.net.